© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৩ এএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা-সমাবেশ করার কোনো অধিকার নেই। করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী— এমনটাই জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির নতুন স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে এবং কর্মসূচি পালনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এরইমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন নিয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানান তিনি। এই আসনের জন্য ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে।

এছাড়া সারাদেশে বিএনপি'র সাংগঠনিক শূন্য পদগুলো জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়নে সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত মহাসচিব।

একেএস/টিএ

মন্তব্য করুন