বিএনপি প্রার্থীর সমাবেশে খালেদা জিয়াকে ‘জননেত্রী শেখ হাসিনা’ বলে সম্বোধন
ছবি: সংগৃহীত
১২:০৯ পিএম | ২৩ নভেম্বর, ২০২৫
গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী রিয়াজুল হান্নানের নির্বাচনী সভায় খালেদা জিয়াকে ‘জননেত্রী শেখ হাসিনা’ বলে সম্বোধন করেছেন এক নারী। গত ২১ নভেম্বর উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী আলোচনা এ ঘটনা ঘটে।
সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে থেকে কাপাসিয়া নিয়ে কোনো প্রশ্ন বা বিষয়ে জিজ্ঞাসা থাকলে তা করতে বলেন রিয়াজুল হান্নান। এ সময় এক নারী প্রশ্ন করার সময় খালেদা জিয়াকে ‘আমাদের জননেত্রী শেখ হাসিনা’ বলে সম্বোধন করেন।
এ সময় তার থেকে মাইক্রোফোনটি নিয়ে নেওয়া হয়। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক হাস্যরসের জন্ম দেয়।
এবি/টিকে