© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বড় ভূমিকম্প মোকাবিলা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্বেগ

শেয়ার করুন:
বড় ভূমিকম্প মোকাবিলা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্বেগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৮ পিএম | ২৩ নভেম্বর, ২০২৫
দেশে বড় আকারে ভূমিকম্প হলে তা মোকাবিলায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ উদ্বেগের কথা জানান।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একের পর এক ভূমিকম্প হচ্ছে। ছোটখাটো ভূমিকম্পে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস প্রস্তুত। কিন্তু বড় ভূমিকম্প মোকাবেলায় কী পরিস্থিতি হবে, তা বলা যাচ্ছে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। নির্বাচন সামনে রেখে পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই।

অস্ত্র জমা সম্পর্কে জানান, নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দিতে বলা হয়েছে। ২০০৯ সালের পর দেয়া অস্ত্রের লাইসেন্স বর্তমান সরকার নবায়ন করেনি।

টিজে/টিএ  

মন্তব্য করুন