© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামের কালুরঘাটে বিসিক এলাকায় কাপড়ের গুদামে আগুন

শেয়ার করুন:
চট্টগ্রামের কালুরঘাটে বিসিক এলাকায় কাপড়ের গুদামে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২২ এএম | ২৬ নভেম্বর, ২০২৫
চট্টগ্রামের কালুরঘাট এলাকার একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে কালুরঘাট বিসিক শিল্প নগরীর এশিয়ান গ্রুপের গোডাউনে এ আগুন লাগে।

ঢাকার কড়াইল বস্তির আগুন নিভতে না নিভতেই কালুরঘাটে আগুন লাগার খবরে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নির্বাপণে অংশ নেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানানো হয়।

এমআর 

মন্তব্য করুন