© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহবাগের বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

শেয়ার করুন:
শাহবাগের বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৬ পিএম | ২৬ নভেম্বর, ২০২৫
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার ১৮ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। হাসপাতালের এ ব্লকের ৪র্থ তলায় আগুন এ আগুন লেগেছিল।

এর আগে আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

 ফায়ার সার্ভিসের ইনসেপক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম জানান, ছয় মিনিটের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে যায়। বেলা ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে তা নিভেয়ে ফেলা হয়।

এসএন 

মন্তব্য করুন