© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানহানিকর ভিডিও বক্তব্য প্রচার নিয়ে আলী রীয়াজের মন্তব্য

শেয়ার করুন:
মানহানিকর ভিডিও বক্তব্য প্রচার নিয়ে আলী রীয়াজের মন্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ পিএম | ২৬ নভেম্বর, ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট ভিডিও ছড়ানোর অভিযোগ উঠেছে জনৈকা অতন্দ্রানু রিপার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে এই নারী বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে অধ্যাপক রীয়াজের বিরুদ্ধে ব্যক্তিগত সম্পর্ক ও যোগাযোগের ভিত্তিহীন দাবি তুলে ভিডিও প্রচার করছেন, যা নিয়ে উদ্বেগ জানিয়েছে সরকারও।

সরকারি সূত্র জানায়, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অধ্যাপক আলী রীয়াজ এক বিবৃতিতে বলেন, ভিডিও প্রচারকারী ওই নারীকে তিনি চেনেন না। তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্কের দাবি ‘নির্জলা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’।

তিনি আরও জানান, এসব ভিডিওর মাধ্যমে তার ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে।

তিনি সংশ্লিষ্টদের প্রতি এসব মিথ্যা ও মানহানিকর বক্তব্য অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় চরিত্রহননের এই অপচেষ্টার বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আইকে/টিএ

মন্তব্য করুন