© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল সংঘর্ষে পুলিশের এএসআইসহ নিহত ২

শেয়ার করুন:
চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল সংঘর্ষে পুলিশের এএসআইসহ নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৪ পিএম | ২৭ নভেম্বর, ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশের এএসআই রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকছড়ি থানার এএসআই সাইফুল ইসলাম (৪০)। তিনি মুন্সিগঞ্জ গজারিয়া গ্রামের মোহাম্মদ লেয়াকত আলীর ছেলে। অন্যজন মানিকছড়ি ফকিরপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মো. হাফিজ (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন কনস্টেবল আল নোমান ও মো. ইয়াসিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এএসআই সাইফুল ইসলাম ও হাফিজ মারা যান। পরে নিহতদের লাশ এবং আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

কেএন/টিকে

মন্তব্য করুন