© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেট্রোর ছাদে যাত্রী, ট্রেন চলাচল বন্ধ

শেয়ার করুন:
মেট্রোর ছাদে যাত্রী, ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ পিএম | ৩০ নভেম্বর, ২০২৫
বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো ট্রেনের ছাদে যাত্রী উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে।

রোববার (৩০ নভেম্বর) রাত আটটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।

তিনি জানান, বাংলাদেশ সচিবালয় স্টেশন এ মেট্রো ট্রেনের ছাদের উপর দুই জন ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

তবে কয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সেটি এই মুহূর্তে তিনি জানাতে পারেননি।

এসএন 

মন্তব্য করুন