© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুড়িগ্রাম সীমান্তে ৩২ লক্ষ টাকার ভারতীয় পণ্যের চালান আটক

শেয়ার করুন:
কুড়িগ্রাম সীমান্তে ৩২ লক্ষ টাকার ভারতীয় পণ্যের চালান আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৭ পিএম | ০২ ডিসেম্বর, ২০২৫
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে গত ৭২ ঘণ্টায় বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩২ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

 
বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তজুড়ে টানা বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ভারতীয় গবাদিপশু, গাঁজা, মদ, জিরা, প্যান্ট পিস, ফলসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

গত ৭২ ঘণ্টায় এসব অভিযানে মোট ৩২ লক্ষ ১৭ হাজার ৮৩০ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান সম্পূর্ণরূপে নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিজে/টিকে

মন্তব্য করুন