অবশেষে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেল তার বোন

কয়েক সপ্তাহ ধরে শারীরিক অব্স্থা নিয়ে চলা তীব্র গুঞ্জনের পর অবশেষে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছে তার পরিবার। দুর্নীতির মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরানের সঙ্গে তার বোন ডা. উজমা খানকে সাক্ষাতের অনুমতি দিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কারাবন্দী ইমরান খানের সঙ্গে তার বোন উজমা খানের সাক্ষাতের অনুমতি মিলেছে।

৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে দেশটির সংসদে অনাস্থা ভোটে পদচ্যুত হওয়ার পর একের পর এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। যদিও ইমরান খান দাবি করেছেন তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

রাষ্ট্রীয় কোষাগার তোশাখানা থেকে সরকারি উপহার বেআইনিভাবে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ইমরান খানের বিরুদ্ধে প্রথম সাজা ঘোষণা করা হয়। পরবর্তী রায়গুলোতে আরও দীর্ঘ সাজা যুক্ত হয়েছে।

এর মধ্যে রয়েছে কূটনৈতিক নথি ফাঁসের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড এবং আল-কাদির ট্রাস্ট সংক্রান্ত পৃথক দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা। প্রসিকিউটরদের দাবি, এই ট্রাস্টের নাম ব্যবহার করে অবৈধভাবে ভূমি বরাদ্দ নিয়েছেন ইমরান খান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলছে, এসব মামলা তাকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে করা হয়েছে। গত মাসে ইমরান খানের তিন বোন নোরীন নিয়াজি, আলিমা খান এবং উজমা খান ভাইয়ের সঙ্গে দেখা করতে চাওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন।

এরপরই ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের উদ্বেগ তৈরি হয়। এমনকি দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খান কারাগারে মারা গেছেন বলে গুজবও ছড়িয়ে পড়ে। গত টানা ২৫ দিন ধরে ইমরান খানের সঙ্গে কারও সাক্ষাতের অনুমতি মেলেনি। যে কারণে তিনি কারাগারে মারা গেছেন এবং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যাপক বিক্ষোভ দেখা দিতে পারে আশঙ্কায় কর্তৃপক্ষ তা গোপন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন অনেকে।

এই গুজব প্রথম ছড়ায় আফগানিস্তানভিত্তিক কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে। বর্তমানে সীমান্ত বিরোধ নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে ব্যাপক সামরিক উত্তেজনা চলছে।

এদিকে, এ নিয়ে পাকিস্তান সরকার ও কারাগার কর্তৃপক্ষের ওপর তুমুল চাপ তৈরি হয়েছে। ইমরান খানের জীবিত থাকার প্রমাণ দেখাতে সরকার গড়িমসি বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। যদিও কারা কর্তৃপক্ষ বলছে, ইমরান খান সুস্থ আছেন এবং কারাগারে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রোববার সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল পিটিআইয়ের সিনেটর খুররম জিশানের এক মন্তব্যে সরকারের ওপর আরও তীব্র চাপ তৈরি হয়।

ওই দিন তিনি বলেন, ইমরান খানকে কারাগারের একক কক্ষে বিচ্ছিন্ন অবস্থায় আটকে রেখে দেশ ত্যাগে বাধ্য করার জন্য চাপ প্রয়োগ করছে সরকার। পাকিস্তান থেকে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান সরকার ইমরান খানের জনপ্রিয়তাকে ভয় পায়। যে কারণে তার কোনও ছবি কিংবা ভিডিও প্রকাশ করছে না।

বিশ্বকাপজয়ী পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারের বয়স বর্তমানে ৭২ বছর। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি। মঙ্গলবার তার বোনকে সাক্ষাতের অনুমতি দেওয়ার আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতাকর্মীরা ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ করেন। এ সময় তারা দেশটিতে ন্যায়বিচার ও রাজনৈতিক সংস্কারের দাবি জানান।

যদিও এই ধরনের বিক্ষোভ ঠেকাতে পাকিস্তানের সরকার বড় সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র: ডন, পিটিআই।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী : কবীর ভূইয়া Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস দেশের ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি Dec 14, 2025
img
প্রথম ডেটে সারারাত পিয়ানো বাজিয়েছিলেন বীর, নায়িকার মন্তব্য Dec 14, 2025
img
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু Dec 14, 2025
img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025
img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025