রুশ রাজপরিবারের ১১২ বছর পুরনো 'রাজকীয় ডিম' ৩৭০ কোটি টাকায় বিক্রি

লন্ডনে এক নিলামে রাশিয়ার রাজকীয় পরিবারের ব্যবহৃত হীরা-খচিত একটি স্ফটিক ফ্যাবর্গ ডিম রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে (প্রায় ৩০.২ মিলিয়ন ডলার) বিক্রি হয়েছে।

ক্রিস্টি'স নিলাম সংস্থা জানিয়েছে, 'উইন্টার এগ' নামে পরিচিত এই ডিমটিকে কিংবদন্তী গহনা প্রস্তুতকারক কার্ল ফ্যাবর্গের সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হয়।

মঙ্গলবার এক নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেতা এটি কিনেছেন।

এই ডিমটি ৪,৫০০টি হীরা দিয়ে সজ্জিত এবং ১৯১৩ সালে জার দ্বিতীয় নিকোলাস তাঁর মায়ের জন্য উপহার হিসেবে এটি তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। এর আগে ২০০৭ সালে ফ্যাবর্গ ডিমের জন্য সর্বোচ্চ ৮.৯ মিলিয়ন পাউন্ড নিলামে পরিশোধ করা হয়েছিল।

এএফপি সংবাদ সংস্থা ক্রিস্টি'স-এর মার্গো ওগানেসিয়ানকে উদ্ধৃত করে বলেছে, আজকের এই ফলাফল ফ্যাবর্গের কোনো কাজের জন্য একটি নতুন বিশ্ব নিলামের রেকর্ড তৈরি করল, যা এই মাস্টারপিসের চিরন্তন গুরুত্বকে পুনর্নিশ্চিত করে।

৩.২ ইঞ্চি উচ্চতার এই ডিমটি তৈরি করেছিলেন কার্ল ফ্যাবর্গ, যার নকশা করেছিলেন আলমা থেরেসিয়া পিল। সেন্ট পিটার্সবার্গের ওই গহনা প্রস্তুতকারক সংস্থায় তিনি মাত্র দুজন নারী কারিগরদের মধ্যে একজন ছিলেন। ডিমটি শিলা স্ফটিক থেকে খোদাই করা হয়েছে এবং এটি গোলাপ-কাটা হীরা ও প্ল্যাটিনামের তুষারকণা নকশা দিয়ে সাজানো।

ডিমটি খুললে ভেতরে সাদা কোয়ার্টজ ফুলের একটি ক্ষুদ্র ঝুড়ি দেখা যায়।

ফ্যাবর্গ হাউস রাশিয়ার রাজকীয় রোমানভ পরিবারের জন্য মোট ৫০টি ডিম তৈরি করেছিল। তার মধ্যে এই ইম্পেরিয়াল উইন্টার এগ মাত্র সাতটির মধ্যে একটি, যা এখনো ব্যক্তিগত সংগ্রহে রয়ে গেছে। বাকিগুলো হয় নিখোঁজ অথবা প্রতিষ্ঠান বা জাদুঘরের মালিকানাধীন।

১৮৮৫ সাল থেকে জার দ্বিতীয় নিকোলাস ১৯১৭ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য না হওয়া পর্যন্ত এই ডিমগুলো তৈরি করা হয়েছিল।

তথ্যসূত্র বিবিসি

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অপরাধের রাজনৈতিক ট্যাগ প্রকৃত আসামিকে আড়াল করে : তাহেরি Dec 14, 2025
img
খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী : কবীর ভূইয়া Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস দেশের ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি Dec 14, 2025
img
প্রথম ডেটে সারারাত পিয়ানো বাজিয়েছিলেন বীর, নায়িকার মন্তব্য Dec 14, 2025
img
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু Dec 14, 2025
img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025
img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025