ক্ষুদ্র উদ্যোক্তাদের যুক্ত করতে পে-প্যাল সাথে যোগাযোগ চলছে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সাথে ক্ষুদ্র উদ্যোক্তাদের যুক্ত করার উদ্যোগ গ্রহণ করবে সরকার। এজন্য পে-প্যাল সাথে যোগাযোগ করা হয়েছে। পশ্চিমা বিশ্ব অনলাইনে কিনছে, সেই জায়গায় যেতে চায় বাংলাদেশও। সেজন্য বাজার তৈরি পরামর্শ তার।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন ও কর্মশালায় তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, শুধুমাত্র উদ্যোক্তা বাড়ালেই হবে না। চাহিদা বাড়াতে ও বাজার তৈরি করতে হবে। আমরা এখনও সেখান থেকে পিছিয়ে। এজন্য আমাদের উদ্যোক্তারা অনেক ঝড়েও যাচ্ছেন। বাংলাদেশ ব্যাংক বিসিকের উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকাও ঋণ দিতে পারে, কিন্তু সেই ঋণ পরে আদায় করাটাই সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে।

গভর্নর আরও বলেন, উৎপাদন বাড়াতে ঋণ কার্যক্রমের বরাদ্দ বাড়াতে হবে। সরকারের উদ্দেশ্য ২৫ হাজার কোটি টাকা দেয়া কিন্তু ব্যাংকগুলো পারছে না। এখানে ঋণ বিতরণে দুর্বলতা আছে। বিসিককে ২ হাজার কোটি টাকা পর্যন্ত অর্থপ্রদান করা হলে, সেই অর্থ ঋণ হিসেবে দিলেও তা আদায় করতে পারবে কি না, সেই সক্ষমতা অর্জন করতে হবে তাদের। যদি ঋণ আদায় না করা যায়, তবে অর্থনৈতিক কার্যক্রম ব্যর্থ হবে।

ক্রেতাদের কাছে সরাসরি পণ্য পৌঁছেছে দিতে একটি প্লাটফর্ম তৈরি করতে হবে, সেই প্লাটফর্মেকে আপডেট রাখতে হবে। দক্ষ আইটি কর্মী দ্বারা পরিচালনা করতে হবে বলেও জানান তিনি।
পেপ্যাল একটি বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবা যা ব্যবহারকারীরা অনলাইনে টাকা পাঠানো ও গ্রহণ করা, বিল পরিশোধ করা এবং আন্তর্জাতিক কেনাকাটা করার জন্য ব্যবহার করা যায় বলেও জানান গভর্নর।

গভর্নর আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর জোর দেন। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, সোলার ব্যবহার এবং পানির সঠিক ব্যবস্থাপনা ছাড়া গ্রিন সার্টিফিকেশন পাওয়া সম্ভব নয়। গ্রিন সার্টিফিকেশন ছাড়া রফরতানি খাতে বড় ধাক্কা আসবে।

ঋণ বিতরণ ব্যবস্থায় দুর্বলতার কথাও তুলে ধরে ড. মনসুর আবারও বলেন, ঋণ বণ্টনে দক্ষতা না থাকলে বরাদ্দ ২,০০০ কোটি টাকা নষ্ট হয়ে যাবে। ঋণ রিভলভিং ফান্ড হিসেবে ফেরত আসা জরুরি, না হলে চ্যানেল বন্ধ হয়ে যাবে।

চাহিদা তৈরির গুরুত্বকেও বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, বাজার তৈরি না করলে সরবরাহ বাড়িয়ে কোনো লাভ হবে না। অনলাইন প্ল্যাটফর্মে প্রতিটি উদ্যোক্তার আলাদা প্রোফাইল, শপিং কার্ড এবং রিয়েল-টাইম তথ্য থাকা জরুরি। আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য অনলাইন ও পেপ্যালের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা সময়ের দাবি।

গভর্নর বলেন, চীনের পণ্য আমেরিকা থেকে কেনা যায়, তাহলে বাংলাদেশের জামদানি কেন বিদেশে বসে কেনা যাবে না? ক্ষুদ্র শিল্পের সম্ভাবনা অসীম। সঠিক নীতি প্রয়োগে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু Dec 14, 2025
img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025
img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025