পুঁজিবাজারে লেনদেন বেড়েছে সামান্য, অধিকাংশ শেয়ারে দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩ ডিসেম্বর) লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক কমেছে। তবে ডিএসইতে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে কমেছে ২৩৬টির দর। বাজারে অপরিবর্তিত ছিল ৬৩টি সিকিউরিটিজের দর। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৪০টি, ‘বি’ ক্যাটাগরির ৫১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৪৫টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে নেমেছে।

ঢাকার এই বাজারে আজ লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৪১ লাখ টাকা। গতকাল (মঙ্গলবার) ৩৭৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে ২৬ কোটি ৩৪ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ অধিকাংশ শেয়ার ও ইউনিটে দরপতন হয়েছে। এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির শেয়ারদর বেড়েছে, ৭৯টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়া সত্ত্বেও সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৪৩ পয়েন্টে উঠেছে। সিএসইতে আজ ১৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল ১২ কোটি ৫২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025
img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025
img
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্যামিও চরিত্রে আসছেন রোনালদো, ইঙ্গিত ভিন ডিজেলের Dec 14, 2025