বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন পুতিন, থাকছে ৫ স্তরের নিরাপত্তাবলয়

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তুলেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুতিনের জন্য নেওয়া এই নিরাপত্তা ব্যবস্থায় রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের উচ্চ প্রশিক্ষিত কর্মী, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) শীর্ষ কমান্ডো, স্নাইপার, ড্রোন, জ্যামার ও এআই পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে আগামীকাল সন্ধ্যায় দিল্লিতে পৌঁছাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন তিনি।

পরের দিন রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। শুক্রবার রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রুশ প্রেসিডেন্ট। এরপর হায়দরাবাদ হাউসে সম্মেলনে যোগ দেবেন এবং ভারত মণ্ডপমে এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভোজসভাতেও অতিথি থাকবেন তিনি। এনডিটিভি বলছে, প্রেসিডেন্ট পুতিনের ব্যস্ত সময়সূচি চলাকালীন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে চার ডজনেরও বেশি রুশ বিশেষ নিরাপত্তাকর্মী দিল্লিতে পৌঁছে গেছেন।
 
দিল্লি পুলিশ ও এনএসজির কর্মকর্তাদের সঙ্গে পুতিনের গাড়িবহর যেসব পথে চলবে সেসব পথে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন রুশ নিরাপত্তাকর্মীরা। বিশেষ ড্রোনের সাহায্যে প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য তৈরি কন্ট্রোল রুম থেকে পুরো গাড়িবহরকে প্রতি মুহূর্তে নজরদারিতে রাখবেন তারা। প্রেসিডেন্ট পুতিনের যাতায়াতের পথজুড়ে কয়েকজন স্নাইপারও দায়িত্ব পালন করবেন।

এছাড়া জ্যামার, এআই নজরদারি ও ফেইস শনাক্তকরণ ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির বিশাল ব্যবস্থাপনায় সাজানো হয়েছে পুতিনের নিরাপত্তা ব্যবস্থা। নয়াদিল্লির একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফর ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তাবলয়ের পরিকল্পনা করা হয়েছে। প্রেসিডেন্ট পুতিন দিল্লিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রতিটি স্তর সক্রিয় হবে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রত্যেকটি দল কন্ট্রোল রুমের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখবেন।

বাইরের সব নিরাপত্তা স্তরের দায়িত্বে থাকবে এনএসজি ও দিল্লি পুলিশ। আর ভেতরের সব স্তরের দেখভাল করবে রুশ প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পুতিনের বৈঠকের সময় ভেতরের নিরাপত্তাবলয়ে ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) কমান্ডোরাও যুক্ত হবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন যে হোটেলে অবস্থান করবেন, সেটিতে ইতোমধ্যে দফায় দফায় নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। এছাড়া ভারতে প্রেসিডেন্ট পুতিনের গন্তব্যের সবগুলো আগেই পরিদর্শন করছেন রুশ নিরাপত্তাকর্মীরা। সম্ভাব্য আকস্মিক গন্তব্যের একটি তালিকাও তৈরি করা হয়েছে এবং সেসব এলাকাও একইভাবে স্ক্যান করা হচ্ছে।

পুতিনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিলাসবহুল ভারী সাঁজোয়া লিমুজিন; যা রুশ প্রেসিডেন্ট ব্যবহার করেন। পুতিনের ভারত সফরের জন্য এই অরাস সেনাট মস্কো থেকে আনা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে চীনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে পুতিনের সঙ্গে এই গাড়িতে চড়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

‘চাকার ওপর দুর্গ’ নামে পরিচিত সেনাট একেবারে বিলাসবহুল লিমুজিন গাড়ি; যা রুশ অটোমেকার অরাস মোটরস তৈরি করেছে। ২০১৮ সালে এই গাড়ি পুতিনের সরকারি রাষ্ট্রীয় ‌‌‘‘কোর্তেজ’’ যান প্রকল্পের অংশ হয়। সরকারি কাজে ব্যবহারের জন্য রাশিয়ায় তৈরি বিলাসবহুল ও সাঁজোয়া গাড়ির একটি বিশেষ কর্মসূচি কোর্তেজ।

সূত্র: এনডিটিভি।
এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025
img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025
img
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্যামিও চরিত্রে আসছেন রোনালদো, ইঙ্গিত ভিন ডিজেলের Dec 14, 2025