রাজশাহীতে এনসিপির ৫ সদস্যের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগ করা পাঁচ সদস্য নব গঠিত জেলা কমিটি বিলুপ্তের দাবি জানিয়েছে।

বুধবার (৩ নভেম্বর) তারা পদত্যাগপত্র কেন্দ্রে পাঠায়।

সদস্যরা হলেন- আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম, মো. নঈম ফকির। তারা গেল ২৯ নভেম্বর ঘোষণা করা এনসিপি রাজশাহী জেলা কমিটিতে সদস্য পদ পান।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন- ‘গত ২৯ নভেম্বর কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম রাজশাহী জেলা কমিটি গঠন করে চিঠির মাধ্যমে জানান। সেখানে আজিজুল ইসলাম, আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম, নঈম ফকিরকে রাজশাহী জেলা এনসিপির সদস্য হিসাবে পদায়ন করা হয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, আমরা জুলাই আন্দোলনে সম্মুখের যোদ্ধা ছিলাম, স্বৈরাচার হটানোর জন্য আন্দোলন করলাম। সেই স্বৈরাচারের অন্যতম দোসর সাইফুল ইসলামকে জেলা কমিটির আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

 আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাইয়ের সঙ্গে বেইমানি রাজশাহীর মাটিতে করতে দেওয়া হবে না। এছাড়া নাম না জানা একজনকে সদস্য সচিব করা হয়েছে। যাদের জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। আমরা জুলাই আন্দোলনের যোদ্ধারা এ কমিটি দেখে মর্মাহত। আমরা অবিলম্বে এ কমিটি বাতিলের অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামব। কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমরা ৫ জন পদত্যাগ করলাম।’

এ বিষয়ে আজিজুল ইসলাম বলেন, ‘কিছুদিন আগে সাইফুল ইসলামকে আহ্বায়ক করে রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আমার নাম আছে সদস্য হিসেবে। আমরা আওয়ামী লীগ তাড়ানোর জন্য রাজপথে লড়াই করেছি। কিন্তু আওয়ামী লীগের দোসরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা চাই এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হোক।’

এ বিষয়ে এনসিপি রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘এগুলো ইনটেশনালি করা হচ্ছে। এগুলো উদ্দেশ্যে প্রণোদিত এবং কমিটিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।’

ইউটি

Share this news on:

সর্বশেষ

img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025
img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025
img
দেশব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৬ Dec 14, 2025
img
আহত শান্তিরক্ষীদের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ Dec 14, 2025
img
সাফল্যের পেছনে ভাগ্য নয়, কর্মই আসল : কাজল Dec 14, 2025
img
ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ Dec 14, 2025
img
একজন মা হিসেবে সচেতন হওয়ার বার্তা দিলেন কোয়েল Dec 14, 2025
img
শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক Dec 14, 2025
img
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ক্যামিও চরিত্রে আসছেন রোনালদো, ইঙ্গিত ভিন ডিজেলের Dec 14, 2025
img
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস Dec 14, 2025
img
লোকদেখানো আবেগের কোনো মূল্য নেই বললেন অভিনেতা Dec 14, 2025
img
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক Dec 14, 2025
img
সুদানে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ Dec 14, 2025