© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে : নাহিদ ইসলাম

শেয়ার করুন:
নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে : নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৩ পিএম | ১৩ মার্চ, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও  বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘অতি দ্রুত এই ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে অভিসংশনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে, তিনি গণহত্যা চলাকালে নির্বিকার ভুমিকা রেখেছিলেন’। 

শুক্রবার (১৩ মার্চ ) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংসদকে সম্মান জানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ এবং সমালোচনা থাকা সত্বেও গতকাল আমরা সংসদে গিয়েছিলাম।

কারন এত কারচুপির পরেও জনগণ আমাদের এবং ১১ দলীয় জোটের অনেককে নির্বাচিত করেছেন - সংসদের কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চ কক্ষকে বাস্তবায়ন করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই উদ্দেশ্যেই এবং সেই কমিটমেন্টেই সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম, এই সংসদে আমরা কোন ফ্যাসিবাদের দোসরকে চাই না। ফ্যাসিবাদ মুক্ত জাতীয় সংসদ দেখতে চাই।

নাহিদ বলেন, খুব ভালোভাবে শুরু হলেও, পরে দেখা গেল ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাইয়ের আঙ্খাখার ভিত্তিতে সংসদের সাথে এক ধরণের প্রতারণা করা হলো। রাস্ট্রপতিকে বক্ততার সুযোগ দেওয়ার কারনে প্রতিবাদ জানিয়ে আমরা ওয়াকআউট দিয়ে চলে এসেছি। তিনি আরো বলেন, ময়মনসিংহের জুলাই সৈনিক সাইফুল্লাহর বাড়ীতে আগুন লাগিয়ে দিয়ে ফ্যাসিস্ট বাহিনীরা ষড়যন্ত্র অভ্যাহত রেখেছে।

আওয়ামী লীগ আসলে এমন একটি দল যারা গুপ্ত হামলা, অগ্নি সন্ত্রাস এবং এরকম দাঙ্গা হাঙ্গামা করে রাজীতিতে সবসময় টিকে থাকতে চেয়েছিল। তাদেরকে ৫ আগস্টে পরাজিত ও প্রতিহত করেছিল বাংলাদেশের জনগণ।

বৃহত্তর ময়মনসিংহ বাসীর কাছে তিনি আহ্বান রেখে বলেন, আপনারা আওয়ামী লীগকে প্রতিহত করুন। আমরা আইনের শাসনে বিশ্বাসী, ফলে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিন, গ্রেফতারের ব্যবস্থা করুন। প্রশাসন যদি ব্যবস্থা গ্রহন না করে তাহলে রাস্তা-ঘাট সর্বত্রই জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা হবে।

সাইফুল্লার পরিবারকে যে হত্যা চেষ্ঠা করা হলো, তার বাড়ীতে অগ্নিসংযোগ করা হলো আমরা কিছুদিন অপেক্ষা করবো, প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট সংসদ সদস্য তারা কি ব্যবস্থা নেয়। তারা যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে আমাদের যা করণীয় আমরা সেটা করবো। আমরা ঘরে বসে থাকবো না। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরী করতে হয় তাহলে আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ।

ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ভারত থেকে ধরে এনে হাসিনার ফাসির রায় কার্যকর যেন হয় আমরা আল্লাহর কাছে দোয়া করি। ্তএসময় নি ৪৭,৭১, ৯০, ২৪ এবং শহীদ ওসমান হাদীসহ সকল শহীদদের জন্য ময়মনসিংহ বিভাগবাসীর কাছে দোয়া কামনা করেন।

সেই সাথে তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জ আব্বাসের জন্য দোয়া কামনা করেন। তিনি ময়মনসিংহে বালু, বাসস্ট্যান্ডসহ সর্বক্ষেত্রে চাঁদা বাজি হচ্ছে উল্লেখ করে বলেন, ব্রহ্মাপুত্র নদ শুকিয়ে গেছে এ নিয়ে অনেকে ব্যবসা করতে চায়। এসব প্রতিহত করতে হবে।

ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন ড. আতিক মোজাহিদ এমপি, ডা. জাহিদুল ইসলাম, ছাত্রশক্তির জাহিদ হাসান, শ্রমিক শক্তির তানহা শান্তা প্রমুখ। 

এমআই/টিকে

মন্তব্য করুন