© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক ইলিশ বিক্রি ১৪ হাজার ৩০০ টাকায়

শেয়ার করুন:
এক ইলিশ বিক্রি ১৪ হাজার ৩০০ টাকায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১০ এএম | ০৪ ডিসেম্বর, ২০২৫
বরিশালের সন্ধ্যা নদীতে জেলের জালে পাওয়া দুই কেজি ৬০০ গ্রামের একটি ইলিশ মাছ ১৪ হাজার তিন শ টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে রুমেন নামের এক জেলের জালে বৃহৎ আকারের একটি রূপালী ইলিশ ধরা পড়ে। ওই জেলে বেলা সাড়ে ১১টার দিকে মাছটি বিক্রির জন্য বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে সত্যরঞ্জনের মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ডাকে ২ লাখ ২০ হাজার টাকা মণে, ৫ হাজার ৫ শ টাকা কেজি দরে মোট ১৪ হাজার তিন শ টাকায় পাইকারি বিক্রেতা বিকাশ কিনে নেন।

এসময় মাছটি দেখতে বাজারে উৎসুক লোকজনের ভিড় পড়ে যায়। আনন্দে আবেগাপ্লুত জেলে রুমেন বৃহৎ আকারের ইলিশ পেয়ে এবং বেশি দামে মাছটি বিক্রি করতে পেরে দারুণ খুশি বলে জানান। 

মন্তব্য করুন