© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ১৫ কোটি টাকার কোকেনসহ মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন:
চট্টগ্রামে ১৫ কোটি টাকার কোকেনসহ মাদক ব্যবসায়ী আটক
own-reporter-chattogram
০৪:৪১ পিএম | ১৬ জানুয়ারি, ২০২০

চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড় এলাকা থেকে ৮২০ গ্রাম কোকেনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড় এলাকা থেকে ৮২০ গ্রাম কোকেনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

বৃহস্পতিবার ভোরে মো. বখতেয়ার হোসেন (৩২) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক মো. বখতেয়ার হোসেন রাউজান উপজেলার ঝুঁইপাড়া শফি মেম্বারের বাড়ির জাফর আহমদের ছেলে। তিনি নগরের আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ৮২০ গ্রাম কোকেনসহ বখতেয়ার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার করা কোকেনের মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা।

আগ্রাবাদের এক ব্যক্তির কাছ থেকে কোকেনগুলো সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে বখতেয়ার হোসেন, যোগ করেন তিনি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন