© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ৮০০ কার্টন সিগারেট জব্দ

শেয়ার করুন:
শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ৮০০ কার্টন সিগারেট জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৬ পিএম | ০৬ ডিসেম্বর, ২০২৫
বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৮০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে শনিবার (৬ ডিসেম্বর) সকালে এসব সিগারেট জব্দ করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, কাস্টমস অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি লাগেজ উদ্ধার করা হয়। এ থেকে ৮০০ কার্টন মন্ড সিগারেটের একটি বড় চালান জব্দ করা হয়।

তিনি জানান, বিমানবন্দরের কাস্টমস শাখায় এসব লাগেজের কোনো মালিকানা না পাওয়ায় পরিত্যক্ত মালামাল হিসেবে ৮০০ কার্টন মন্ড সিগারেট জব্দ করা হয়। জব্দ করা মালামাল থেকে রাজস্ব আদায় হবে ৯০ লাখ টাকা।

এমআর/টিকে 

মন্তব্য করুন