© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন:
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৬ পিএম | ০৬ ডিসেম্বর, ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন।

কবর জিয়ারত শেষে পররাষ্ট্র উপদেষ্টা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি শহীদ আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমকে/টিকে

মন্তব্য করুন