© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

শেয়ার করুন:
তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৬ পিএম | ০৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে আগামীকাল ৭ ডিসেম্বর তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভায় বসার কথা রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র বলছে, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে ইসির সাক্ষাতের দুয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। 

টিজে/টিকে 

মন্তব্য করুন