© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টার পক্ষে ২৪ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার পক্ষে ২৪ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৭ পিএম | ০৭ ডিসেম্বর, ২০২৫
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম আজ প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে এইচডিএফসি, সাইনপাওয়ার লিমিটেড এর কাছ থেকে ২৪ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন।

উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৪৩টি চেক/পে- অর্ডার/ও ব্যাংক ড্রাফট এর মাধ্যমে এ পর্যন্ত ১০১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৩০৩ টাকার অনুদান গ্রহণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

আইকে/এসএন

মন্তব্য করুন