ঢাকা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত
০৬:০৩ পিএম | ০৭ ডিসেম্বর, ২০২৫
ঢাকা বোর্ডে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উর্ত্তীণদের বৃত্তির তালিকা প্রকাশ করা হয়েছে।
বোর্ডের ওয়েবসাইটে রোববার (৭ ডিসেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।
ঢাকা বোর্ডে মেধাবৃত্তি পেয়েছেন ৪৫৬ জন, সাধারণ বৃত্তি পেয়ছেন তিন হাজার ৩২ জন।
মেধাবৃত্তিপ্রাপ্তরা কোর্সের মেয়াদ পর্যন্ত মাসিক ৮২৫ টাকা এবং এককালীন ১৮০০ টাকা পাবেন। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা কোর্সের মেয়াদ পর্যন্ত মাসিক ৩৭৫ টাকা এবং এককালীন ৭৫০ টাকা পাবেন।
এমকে/এসএন