© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অননুমোদিত বিলবোর্ড, ব্যানার, পোস্টার অপসারণে অভিযান শুরু ডিএসসিসি'র

শেয়ার করুন:
অননুমোদিত বিলবোর্ড, ব্যানার, পোস্টার অপসারণে অভিযান শুরু ডিএসসিসি'র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৬ পিএম | ০৮ ডিসেম্বর, ২০২৫
অননুমোদিত বিলবোর্ড, ব্যানার, পোস্টার অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসএসসি)। সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

এসময় কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়া ও অনুমোদন ছাড়া সব ধরনের ব্যানার, পোস্টার, বিলবোর্ড আগামী এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে।

সিটি কর্পোরেশন আইনে বিনা অনুমতি ও অননুমোদিত স্থানে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন স্থাপন বা টানানোর শাস্তি ১৫ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডের বিধান আছে।

এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনাও বিবেচনায় আছে বলে জানান কর্মকর্তারা।

এর আগে, নগরের দেয়ালসহ বিভিন্ন স্থানে লাগানো ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড অপসারণে গত মঙ্গলবার (২ নভেম্বর) গণবিজ্ঞপ্তি জারি করে ডিএসসিসি।

এতে বলা হয়, ডিএসসিসি এলাকায় সম্প্রতি করপোরেশনের অনুমতি ব্যতীত বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং ব্যক্তি মালিকানাধীন স্থাপনায় বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনি প্রচারণার প্রচারপত্র স্থাপন করা হয়েছে। যা ‘দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২’ এর পরিপন্থী।

আরও বলা হয় একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে ডিএসসিসি এলাকার অনুমতিবিহীন সব ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনী প্রচারপত্র ইত্যাদি স্ব-উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্ট সংগঠন বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমআর/টিকে 

মন্তব্য করুন