© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘জুলাই কন্যা সম্মেলন’ স্থগিত

শেয়ার করুন:
‘জুলাই কন্যা সম্মেলন’ স্থগিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ পিএম | ০৯ ডিসেম্বর, ২০২৫
ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠেয় ‘জুলাই কন্যা সম্মেলন’ অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশের সচিবালয়ের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫’ উপলক্ষে আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জুলাই কন্যা সম্মেলন ২০২৫’ আয়োজন করেছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

এই সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

আইআর/এসএন

মন্তব্য করুন