নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত
০৮:০৩ এএম | ২২ আগস্ট, ২০২৬
সরকারের নতুন শপথ নেওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধি ৩ অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনের আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নতুন চার পূর্ণ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ পাঠ করেন।তারা হলেন, আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু, আন্দালিব রহমান পার্থ, হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এমআর/টিএ