© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনী তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যায়

শেয়ার করুন:
নির্বাচনী তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৭ পিএম | ১০ ডিসেম্বর, ২০২৫
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।


এসএন 

মন্তব্য করুন