© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক প্রত্যাহার

শেয়ার করুন:
হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক প্রত্যাহার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৬ পিএম | ১০ ডিসেম্বর, ২০২৫
২০২৬ সালের হজযাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকিটে হজযাত্রীদের খরচ প্রায় ৫ হাজার টাকা কমবে।


বুধবার (১০ ডিসেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।  

এনবিআর জানিয়েছে, হজযাত্রীদের প্লেনের টিকিটে শুল্ক মওকুফ এবারই প্রথম করা হয়নি। এর আগেও একাধিকবার এ ধরনের ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সাধারণত বিমান টিকিট বিক্রির সময় যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বা আবগারি শুল্ক আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেয়া হয়।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

ইউটি/টিকে

মন্তব্য করুন