বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, রুপার দামে রেকর্ড

মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমার প্রত্যাশা এবং ভবিষ্যতের নীতি সম্পর্কে ইঙ্গিত পাওয়ার জন্য অপেক্ষা করেছেন বিনিয়োগকারীরা।এই পরিস্থিতিতে বুধবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। তবে আরেক মূল্যবান ধাতু রুপার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১০ ডিসিম্বর) সকাল ১১টা ১৩ মিনিটে (গ্রিনিজ টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ১৯৩ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার গোল্ডের দাম আউন্সপ্রতি ০ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ২২১ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়েছে।

অন্যদিকে শিল্প চাহিদা বৃদ্ধি, মজুদ হ্রাস এবং যুক্তরাষ্ট্র কর্তৃক গুরুত্বপূর্ণ খনিজ হিসাবে শ্রেণিবদ্ধ করার ফলে, বুধবার সেশনের শুরুতে স্পট সিলভারের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৭ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৬১ দশমিক ৬১ ডলার ছুঁয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সাদা ধাতুটির দাম ১১২ শতাংশ বেড়েছে।

জুলিয়াস বেয়ারের বিশ্লেষক কার্স্টেন মেনকে বলেন, ‘রুপার দাম প্রতি আউন্স ৬০ ডলারেরও বেশি হয়েছে, যা স্বল্পমেয়াদী ফড়িয়া এবং ট্রেন্ড অনুসারীদের বাজারে প্রবেশের জন্য আকৃষ্ট করেছে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক সপ্তাহে, বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের চাহিদা রুপার মতো তীব্র ছিল না। আমরা এটিকে স্বর্ণের দাম কমার প্রধান কারণ হিসেবে দেখছি।’

অ্যাক্টিভট্রেডস বিশ্লেষক ক্যারোলেন ডি পালমাস বলেন, ‘ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর বিষয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তায় ভুগছেন বিনিয়োগকারীরা। এতে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি কিছুটা সীমিত হয়ে গেছে।’

সাম্প্রতিক কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কিছু দুর্বল অর্থনৈতিক ডেটা এবং ফেড কর্মকর্তাদের নরম মন্তব্যের পর ডিসেম্বরের সুদ কমানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

এছাড়াও ফেড চেয়ার জেমি পাওয়েলকে প্রতিস্থাপনের জন্য এগিয়ে থাকা হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট মঙ্গলবার বলেছেন, সুদের হার আরও কমানোর ‘প্রচুর সুযোগ’ রয়েছে, যদিও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি সেই হিসাব পরিবর্তন করতে পারে। মূলত, সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।

এরআগে গত ২০ অক্টোবর স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে মার্কিন ডলারের শক্তিশালী হওয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় কমতে থাকে স্বর্ণের দাম।

এদিকে ভূ-রাজনৈতিক ঝুঁকি, দুর্বল আর্থিক নীতি এবং ক্রমাগত বাজেট ঘাটতির কথা উল্লেখ করে আরবিসি ক্যাপিটাল মার্কেটস তাদের দীর্ঘমেয়াদী স্বণের দামের পূর্বাভাস ২০২৬ সালে গড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলার এবং ২০২৭ সালে প্রতি আউন্স ৫ হাজার ১০০ ডলারে উন্নীত করেছে।

সূত্র: রয়টার্স

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় আসছে নতুন শিক্ষা আইন Feb 04, 2026
img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026
img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026