বাড়ল অটোগ্যাসের দাম
ছবি: সংগৃহীত
০৬:২৭ পিএম | ০৪ অক্টোবর, ২০২৬
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি। ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে অটোগ্যাসের প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা।
রোববার (৪ অক্টোবর) বিকালে এক বিজ্ঞপ্তিতে অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে বিইআরসি।
নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এমআর/টিএ