© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৬ টন পলিথিন জব্দ, ৩ জনকে কারাদণ্ড

শেয়ার করুন:
২৬ টন পলিথিন জব্দ, ৩ জনকে কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩১ এএম | ১১ ডিসেম্বর, ২০২৫
বগুড়ায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‌্যাব।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের কালিতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে একটি গোডাউন থেকে ২৬ টন পলিথিন জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোডাউনের ম্যানেজারকে ২ লাখ টাকা অর্থদণ্ডসহ মোট তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার আটাপাড়ার হেলালুজ্জামান, নাটাইপাড়ার রফিকুল ইসলাম এবং গোকুল এলাকার জাকারিয়া।

র‍্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সকাল ৯টায় কালিতলা এলাকায় ওই গোডাউনে অভিযান চালায়। অভিযানকালে গোডাউন এবং একটি ট্রাকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। গোডাউনের ম্যানেজার হেলালুজ্জামানসহ আটক তিনজনই জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান অভিযানে উপস্থিত ছিলেন।

টিজে/টিকে
 

মন্তব্য করুন