© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাদীর ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

শেয়ার করুন:
হাদীর ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ এএম | ১৩ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় দিকে মাদারীপুর শহরের মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা জামায়াতের সেক্রেটারি এনায়েত হোসেন, নায়েবে আমির অ্যাডভোকেট মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুমবিল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ খান, সোবহান মজুমদার, ছাত্রদল নেতা ইকবাল হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, একজন প্রার্থীকে লক্ষ্য করে হামলা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। তারা আরও জানান, হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

পিএ/টিএ 

মন্তব্য করুন