© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্য ডিসেন্টের বিশ্লেষণ / হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত

শেয়ার করুন:
হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৯ এএম | ১৪ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছে দ্য ডিসেন্ট। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে ডিজিটাল অনুসন্ধানমূলক এ সংবাদমাধ্যমটি জানায়, তার নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ।

দ্য ডিসেন্ট আরও জানায়, চিহ্নিত হওয়া ব্যক্তি ফেসবুক পোস্টের জিওট্যাগে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’ এর নাম ব্যবহার করতেন।

তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে দ্য ডিসেন্ট।

দ্য ডিসেন্ট দাবি করছে, ৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদীর নির্বাচনি প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন, যেখানে তার চেহারা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে।

এরপর ১২ ডিসেম্বর দপুরে মতিঝিলে হাদীর গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এবং কালো ব্লেজার ও মাস্ক পরা দুই ব্যক্তি অংশ নেয়ার পর তারা উভয়ে বাইকে চড়ে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গুলি করেন হাদীর ওপর। গুলিকারী ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে যার নাম ফয়সাল করিম মাসুদ।

ওই বাইকটি চালান কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তিটি, যার গলায় চাদর ঝুলানো ছিল। প্রাথমিক বিশ্লেষণ শেষে দ্য ডিসেন্ট বলছে, এই বাইক চালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, এক পাশের চোখের ভ্রু, হাতের গড়ন ইত্যাদি মিলে যায় আলমগীরে সাথে।

আলমগীরের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানান তথ্য পাওয়া গেছে যেগুলো আরও বিশ্লেষণ শেষে সেগুলো প্রকাশ করা হবে বলে জানিয়েছে দ্য ডিসেন্ট।


আইকে/টিএ

মন্তব্য করুন