© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টাকে ফোন দিলেন জাতিসংঘ মহাসচিব

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টাকে ফোন দিলেন জাতিসংঘ মহাসচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৫ পিএম | ১৪ ডিসেম্বর, ২০২৫
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসকে ফোন করে সুদানে ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

গুতেরেস বলেন, “আমি গভীর শোক জানাতে ফোন করেছি। আমি মর্মাহত।” তিনি বাংলাদেশ সরকারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নিহতদের পরিবারে তাঁর সমবেদনা পৌঁছে দিতে প্রফেসর ইউনুসকে অনুরোধ করেন।

প্রফেসর ইউনুস বলেন, তিনি শান্তিরক্ষীদের এই ক্ষতি নিয়ে গভীরভাবে দুঃখিত এবং জাতিসংঘের প্রতি আহত সৈন্যদের উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর ও মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আহ্বান জানান।

গুতেরেস জানান, আহত শান্তিরক্ষীদের সুদানের একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা চলছে।

ফোনালাপে প্রফেসর ইউনুস জাতিসংঘ মহাসচিবের গত রমজানে বাংলাদেশের সফরও স্মরণ করেন। এছাড়াও, আগামী সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা করা হয়, যেখানে প্রফেসর ইউনুস গুতেরেসকে আশ্বস্ত করেন যে সরকার ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।

গুতেরেস বাংলাদেশের নির্বাচনের সফলতার প্রতি বিশ্বাস প্রকাশ করেন।

এসএন

মন্তব্য করুন