বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত
০৯:৩২ পিএম | ০৩ অক্টোবর, ২০২৬
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে। এসময়, আহত হয়েছেন আরও ৬ জন।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে ৭টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিফাত খান বলেন, আহতদের মধ্যে ৪ জন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। আরও ২ জনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এমআর/টিএ