© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানী ঢাকায় কমবে দিনের তাপমাত্রা

শেয়ার করুন:
রাজধানী ঢাকায় কমবে দিনের তাপমাত্রা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৬ এএম | ১৫ ডিসেম্বর, ২০২৫
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনে শীত বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে।

সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসের আর্দ্রতার ছিল ৮২ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

এমআর/টিকে 

মন্তব্য করুন