© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসিনা গোপালগঞ্জে ট্রমা সেন্টার নামে শুধু অট্টালিকা বানিয়ে রেখেছে: অর্থ উপদেষ্টা

শেয়ার করুন:
হাসিনা গোপালগঞ্জে ট্রমা সেন্টার নামে শুধু অট্টালিকা বানিয়ে রেখেছে: অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ এএম | ০৪ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, শেখ হাসিনা গোপালগঞ্জে ট্রমা সেন্টারের নামে শুধু অট্টালিকা বানিয়ে রেখেছে। কিন্তু সেখানে ডাক্তার নাই, কোনো মানুষ নাই। রোগী যায় না সেখানে, অথচ যেখানে ট্রমা সেন্টার দরকার সেখানে নাই।

তিনি বলেন, জনগণের স্বার্থে এবং জনগণকে নিয়ে যদি কোনো উন্নয়ন না করা হয়, তখন হয় লুটপাটতন্ত্র। এ তন্ত্র জারি করে পতিত সরকার এখান থেকে পালিয়ে গেছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় চত্বরে যাত্রা বিরতিকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, উত্তরাধিকার সূত্রে বাংলাদেশকে আমরা অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থায় পেয়েছি, যা পৃথিবীতে ঋণ খেলাপির শীর্ষে অবস্থান করছে।

তিনি বলেন, বিগত সময় তথাকথিত নির্বাচনের মাধ্যমে সরকার হয়েছিল। সেখানে জনগণ ভোট দেয় নাই, তারা লুটপাটতন্ত্র কায়েম করেছিল। সেখান থেকে উত্তরণের জন্য আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জনগণের উন্নয়নের কথা ভাবছেন, বাংলাদেশকে উৎপাদনমুখী মেনুফ্যাকচারি হাবে পরিণত করতে চেয়েছেন।

অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লার সঞ্চালনায় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলের সোবাহান শামীম, সাইদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সি, কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদসহ অনেকে।

এফআর/এসএন

মন্তব্য করুন