বাংলাদেশ ঢুকছে আরেকটি অত্যন্ত সংবেদনশীল অধ্যায়ে : জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশ ঢুকছে আরেকটি অত্যন্ত সংবেদনশীল অধ্যায়ে, যা খুবই সেনসিটিভ। জাতীয় নির্বাচন ও একযোগে গণভোটের দিকে। কাগজে-কলমে নির্বাচন কমিশন সময়সূচি দিয়েছে, নিয়ম-কানুন নির্ধারিত হয়েছে, ভোটের কাঠামো ঠিক করা হচ্ছে। কিন্তু নির্বাচন শুধু প্রশাসনিক প্রস্তুতির বিষয় নয়।

এটা মূলত সামাজিক এবং রাজনৈতিক পরিবেশের প্রশ্ন।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে জিল্লুর এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, মানুষ যদি নিরাপত্তাহীন বোধ করে, যদি প্রার্থী বা রাজনৈতিক কর্মী প্রকাশ্যে হামলার শিকার হন তাহলে ভোটের দিন যতই দীর্ঘ হোক, ব্যালট যত রঙিনই হোক, ভোটাররা আতঙ্ক নিয়ে যাবে অথবা যাবে না এটাই স্বাভাবিক। তফসিল ঘোষণার পরপরই ঢাকার প্রাণকেন্দ্রে একজন রাজনৈতিক সংগঠক ও সম্ভাব্য প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেই আতঙ্ককে আরো ঘনীভূত করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

জিল্লুর বলেন, সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশ্যে খুন হামলা সংঘর্ষের খবর নিয়মিত পাচ্ছি। রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, দখল সব মিলিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে চাপের মুখে তা অস্বীকার করার সুযোগ নেই। এই বাস্তবতায় নির্বাচন মানে শুধু ভোটের দিন নয়, নির্বাচন মানে হলো পুরো সমাজের স্নায়ুচাপ।

জিল্লুর আরো বলেন, এই জায়গায় ধর্মীয় লেভেলিং আর সহিংস রাজনীতি একে অন্যের পরিপূরক হয়ে ওঠে। যখন কাউকে কাফির বা দেশদ্রোহী বলে চিহ্নিত করা হয় তখন তার বিরুদ্ধে সহিংসতা অনেকের চোখে ন্যায্য হয়ে ওঠে। আবার যখন সহিংসতা ঘটে তখন সেটাকে ঢাকতে নতুন নতুন নৈতিক বা ধর্মীয় ব্যাখ্যা হাজির করা হয়। এই চক্র ভাঙা না গেলে নির্বাচন শুধু ক্ষমতা বদলের আনুষ্ঠানিকতা হয়ে থাকবে। গণতান্ত্রিক উত্তরণের প্রতিশ্রুতি পূরণ হবে না।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026