© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীন ফেরত ৭ বাংলাদেশী কুর্মিটোলা হাসপাতালে ভর্তি

শেয়ার করুন:
চীন ফেরত ৭ বাংলাদেশী কুর্মিটোলা হাসপাতালে ভর্তি
own-reporter
০৪:৩৪ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২০

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে চীনের উহান শহর থেকে দেশে ফিরেছে ৩১৬ বাংলাদেশী। তাদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে চীনের উহান শহর থেকে দেশে ফিরেছে ৩১৬ বাংলাদেশী। তাদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যদের উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে রাখা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, চীন ফেরত ওই ৭ বাংলাদেশীকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া ৭ জনের শরীরে জ্বর ও সর্দির আলামত পাওয়া গেছে। শনিবার সকালে চীনের উহান শহর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন মোট ৩১৬ জন বাংলাদেশি।

জানা যায়, চীনের হুবেই প্রবেশের উহান শহর থেকে নভেল করোনাভাইরাস ছড়ানো শুরু হয়। এরই মধ্যে চীনে প্রায় ১২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ২৫৯ জন।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, চীন সরকার করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা গোপন করছে। এছাড়া মারাত্মকভাবে এই ভাইরাসটি অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন