© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ এনসিপি নেতার বাবা

শেয়ার করুন:
মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ এনসিপি নেতার বাবা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০০ এএম | ১৬ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুর: গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও এনসিপি জেলা কমিটির সদস্য তামিম ইসলামের পিতা কামরুল ইসলাম। এ ঘটনায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ কামরুল ইসলাম মেহেরপুর ফিলিং স্টেশন পরিচালনা করতেন। তিনি মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মেহেরপুর সরকারি কলেজপাড়ার বাসিন্দা হায়দার আলীর ছেলে।

তামিম ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর তার বাবা হিরো হোন্ডা ব্র্যান্ডের একটি হাংক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। ওই সময় তার পরনে ছিল কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি ও নীল রঙের ব্লেজার।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে পরিবারটি চরম দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘নিখোঁজ কামরুল ইসলামের সন্ধানে আমরা বিভিন্নভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।’

মন্তব্য করুন