© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে অপরাধ ঠেকাতে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর টহল জোরদার

শেয়ার করুন:
ঈদে অপরাধ ঠেকাতে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর টহল জোরদার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২২ এএম | ২০ মার্চ, ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের বিভিন্ন আবাসিক এলাকা ও মহাসড়কে নিরাপত্তা টহল ও চেকপোস্ট জোরদার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটে এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

র‍্যাব জানায়, ঈদুল ফিতরের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নারায়ণগঞ্জ ছাড়ছেন অধিকাংশ মানুষ। ফলে শহরসহ আশপাশের এলাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়ছে।
এই সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের আশঙ্কা বেড়ে যায়। পাশাপাশি মহাসড়কগুলোতেও ডাকাতির ঝুঁকি থাকে।

এমন পরিস্থিতিতে অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সিটি, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাসহ বিভিন্ন এলাকায় র‍্যাব-১১ এর টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও খুনসহ সব ধরনের অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমাল রক্ষায় র‍্যাব-১১ সর্বদা প্রস্তুত রয়েছে।’

আইকে/টিকে

মন্তব্য করুন