© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানিকগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুই ককটেল বিস্ফোরণ

শেয়ার করুন:
মানিকগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুই ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ এএম | ১৬ ডিসেম্বর, ২০২৫
মানিকগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ দুটি স্থানে মাত্র ১০ মিনিটের ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা পরিষদ এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব বিস্ফোরণ ঘটে। 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শহরজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে  বিস্ফোরণের পর সাধারণ মানুষেরা এদিক ওদিক ছুটতে থাকে এবং কিছু কিছু দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়। আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। 

এবি/টিকে

মন্তব্য করুন