© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচন ঘিরে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

শেয়ার করুন:
নির্বাচন ঘিরে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৫ এএম | ১৬ ডিসেম্বর, ২০২৫
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। গতকাল সোমবার দূতাবাসের এক বার্তায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাস সতর্কবার্তায় জানিয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরো ঘন ঘন ও তীব্র হতে পারে।

নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতায় পরিণত হতে পারে। এ জন্য মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত।

মার্কিন নাগরিকদের আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে, আপডেটের জন্য স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ করতে, ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে দূতাবাস।

জরুরি প্রয়োজনে ঢাকার মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিরাপত্তাসংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস।

এসএস/টিকে

মন্তব্য করুন