© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৮ পিএম | ১৭ ডিসেম্বর, ২০২৫
বগুড়া যৌথ অভিযানে হত্যা, বিস্ফোরক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিন্দারা এলাকার মো. রেজাউল করিম (৪৫), শিবগঞ্জ উপজেলার চাঁপাচিল পিরব ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জহরুল ইসলাম (৩৮) এবং নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য মো. জাকিরুল ইসলাম (৫৬)। 

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। 

পুলিশের এ কর্মকর্তা জানান, রেজাউল করিমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া মো. জাকিরুল ইসলামের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় হত্যা চেষ্টা, মারধর ও বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেএন/টিএ

মন্তব্য করুন