© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ গ্রেপ্তার

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৭ এএম | ১৮ ডিসেম্বর, ২০২৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ।


বুধবার (১৭ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওয়াসিম ফিরোজ বলেন, দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়েও অভিযান চলমান রয়েছে। আজ রাতে নাহিদ শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন স্বেচ্ছায় পদত্যাগ করলে ২০২০ সালের ১০ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নাহিদ শিকদারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়। পরবর্তীতে তাকে সভাপতির পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব পাওয়ার পর তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এর মধ্যে নাহিদ শিকদারের ফেনসিডিল হাতে একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এমআর/টিএ 

মন্তব্য করুন