ভারতে পালানোর সময় কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা এবং সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টাকালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন চৌধুরীকে (৫৫) গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (১৭ই ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী জুল্লারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিন চৌধুরী কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি ইউনিয়নের হিন্দু চড়াইল এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ এলাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। স্থানীয় সূত্র মতে, বিগত সময়ে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, ৫ই আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই শাহিন চৌধুরী আত্মগোপনে চলে যান।সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, তিনি দালাল চক্রের সহায়তায় কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছেন।

এই তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট-২'-এর আওতায় ডিবির একটি চৌকস দল ওই এলাকায় কঠোর নজরদারি ও তল্লাশি শুরু করে। পালানোর চূড়ান্ত প্রস্তুতিকালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে অপরাধীদের পলায়ন রোধে আমাদের 'অপারেশন ডেভিল হান্ট-২' শীর্ষক বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে শাহিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এবং সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, তার নিজ থানা কেরানীগঞ্জেও একাধিক মামলা রয়েছে।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
‘জাত-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সম্মানই আমাদের মূল মন্ত্র’, ক্ষমা চেয়েও গ্রেপ্তার অলি পাব Feb 01, 2026
img
জ্যোতির রেকর্ড ভাঙলেন সোবহানা Feb 01, 2026
img
রাজের সঙ্গে বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা নেই: পরীমনি Feb 01, 2026
img
গানের শিক্ষক নিয়োগ বন্ধ করে নিজেরাই গান গেয়ে ভোট চাইছেন: মুনমুন আহমেদ Feb 01, 2026
img

হাদি হত্যা

প্রধান আসামি ফয়সালের সহযোগী রুবেলের দায় স্বীকার Feb 01, 2026
img
চাকরি হারালেন নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা Feb 01, 2026
img
ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াতের Feb 01, 2026
img
প্রতিটি দিনই আমার জন্য বোনাস জীবন : আলিফ আলাউদ্দিন Feb 01, 2026
img
বগুড়ার নির্বাচনী মাঠে মোতায়েন ২৪ প্লাটুন বিজিবি Feb 01, 2026
img
ঈদুল ফিতরে আসছে আরিফিন শুভ ও মিম জুটির অ্যাকশন সিনেমা Feb 01, 2026
img
দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে Feb 01, 2026
img
বার্লিনে ‘ আলুর বাম্পার ফলন’, বিনা মূল্যে আলু নিতে ব্যাপক ভিড় Feb 01, 2026
img
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ Feb 01, 2026
img
অভিনয়জীবনের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা জানালেন ঐশ্বরিয়া Feb 01, 2026
img
বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার Feb 01, 2026
img
গণভোটে আ. লীগের ‘না’ প্রচারণা অপ্রাসঙ্গিক : আসিফ মাহমুদ Feb 01, 2026
img
সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি : তটিনী Feb 01, 2026
img
সত্যিই কি ফাটল ধরেছে গৌরব-আকাঙ্ক্ষার সংসারে! Feb 01, 2026
মেয়ের বিয়েতে দোয়া চাইলেন শাবনাজ–নাইম Feb 01, 2026
img
যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে : মির্জা আব্বাস Feb 01, 2026