© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে কী জানালেন মির্জা ফখরুল?

শেয়ার করুন:
বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে কী জানালেন মির্জা ফখরুল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৪ এএম | ১৯ মার্চ, ২০২৬
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলন হবে।

বুধবার (১৮ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির সম্মেলন এই বছরের মধ্যেই। তবে এখনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি।আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।’

সরকার গঠনের পর সরকার ও দল ‘এক হয়ে গেছে’। দলের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন , ‘দলের কার্যক্রম তো চলছে। এক মাসে সরকার গঠন করতে তো সময় লেগেছে। দলের বেশির ভাগই লোকই সরকারে চলে গেছেন। সেই জায়গায়গুলোতে সময় লাগবে।

সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে বলেও জানান মির্জা ফখরুল।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে দেয়া। আমরা সেই আলোচনা করছি। আমাদের সিদ্ধান্ত হলেই জানিয়ে দিব। এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন হওয়ার আশ্বাস দেন তিনি।

এসময় দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, জাতীয় সংসদের কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচন, সরকারের সফলতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপাচার্য নিয়োগ, অর্থনৈতিক অবস্থাসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালে।

এমআর/টিএ 

মন্তব্য করুন