ফের ভোটের মাঠে তৃতীয় লিঙ্গের রানী

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে তিনি এ মনোনয়ন ফরম তোলেন। এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি এই জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়নে কাজ করে আসছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর আনোয়ারা ইসলাম রানী সাংবাদিকদের বলেন, জনগণের ভালোবাসা ও উৎসাহ পেয়ে আজ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছি।

কোনো ক্ষমতার জোরে বা কোনো দলের ছায়ায় নয়, শুধু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও ন্যায়ের শক্তিকে সঙ্গী করেই আমি জনগণের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি সুবিধাভোগী হতে আসিনি, মানুষের হয়ে কথা বলার জন্যই এসেছি। অবহেলিত মানুষের কণ্ঠস্বর হওয়ার লক্ষ্যেই আমার এই নির্বাচনে অংশগ্রহণ।

তিনি আরও বলেন, আমার কোনো পিছুটান নেই, কোনো সংসার নেই। তাই আমার পুরো সময়, শক্তি ও দায়বদ্ধতা আমি রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করতে চাই। সকল প্রান্তিক ও পিছিয়ে রাখা জনগোষ্ঠীকে প্রান্তিকতা থেকে মুক্ত করার এই সংগ্রাম শুধু আমার ব্যক্তিগত নয়; এটি একটি মানবিক দায়িত্ব ও ন্যায়ের আন্দোলন।

তরুণদের উদ্দেশে রানী বলেন, কর্মহীন বেকার যুবক ও যুবতীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তরুণ প্রজন্ম নিজ দেশেই স্বাবলম্বী হতে পারে। এই নির্বাচন আপনাদের। আপনাদের একটি ভোট ভয়ের রাজনীতির অবসান ঘটাতে পারে এবং সাহসী ও মানবিক পরিবর্তনের সূচনা করতে পারে।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বলেন, রংপুরের ছয়টি আসনে আজ দুপুর পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেননি। তবে বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ারা ইসলাম রানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আশা করা হচ্ছে, এর মধ্যে প্রার্থীরা এসে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবেন।

উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রংপুর বিভাগে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।

রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ আসন। এ আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

অন্যদিকে, রংপুর-১ (গঙ্গাচড়া উপজেলা ও আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার মো. মঞ্জুম আলী। তার ছোট ভাই আব্দুল্লাহ আল হাদি স্থানীয় জাতীয় পার্টির নেতা ও ইউপি চেয়ারম্যান। এলাকায় গুঞ্জন রয়েছে, ব্যারিস্টার মো. মঞ্জুম আলী জাতীয় পার্টি থেকে প্রার্থী হতে পারেন। তিনি যুক্তরাজ্যের লাইম হাউস আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ইউনিভার্সিটি ওয়েস্ট অব ইংল্যান্ড শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

এ ছাড়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নূরুল আমিনের পক্ষে দলের নেতাকর্মীরা আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘জাত-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি সম্মানই আমাদের মূল মন্ত্র’, ক্ষমা চেয়েও গ্রেপ্তার অলি পাব Feb 01, 2026
img
জ্যোতির রেকর্ড ভাঙলেন সোবহানা Feb 01, 2026
img
রাজের সঙ্গে বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা নেই: পরীমনি Feb 01, 2026
img
গানের শিক্ষক নিয়োগ বন্ধ করে নিজেরাই গান গেয়ে ভোট চাইছেন: মুনমুন আহমেদ Feb 01, 2026
img

হাদি হত্যা

প্রধান আসামি ফয়সালের সহযোগী রুবেলের দায় স্বীকার Feb 01, 2026
img
চাকরি হারালেন নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা Feb 01, 2026
img
ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াতের Feb 01, 2026
img
প্রতিটি দিনই আমার জন্য বোনাস জীবন : আলিফ আলাউদ্দিন Feb 01, 2026
img
বগুড়ার নির্বাচনী মাঠে মোতায়েন ২৪ প্লাটুন বিজিবি Feb 01, 2026
img
ঈদুল ফিতরে আসছে আরিফিন শুভ ও মিম জুটির অ্যাকশন সিনেমা Feb 01, 2026
img
দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে Feb 01, 2026
img
বার্লিনে ‘ আলুর বাম্পার ফলন’, বিনা মূল্যে আলু নিতে ব্যাপক ভিড় Feb 01, 2026
img
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ Feb 01, 2026
img
অভিনয়জীবনের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা জানালেন ঐশ্বরিয়া Feb 01, 2026
img
বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার Feb 01, 2026
img
গণভোটে আ. লীগের ‘না’ প্রচারণা অপ্রাসঙ্গিক : আসিফ মাহমুদ Feb 01, 2026
img
সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি : তটিনী Feb 01, 2026
img
সত্যিই কি ফাটল ধরেছে গৌরব-আকাঙ্ক্ষার সংসারে! Feb 01, 2026
মেয়ের বিয়েতে দোয়া চাইলেন শাবনাজ–নাইম Feb 01, 2026
img
যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে : মির্জা আব্বাস Feb 01, 2026