২০২৯ সাল থেকে অস্কার সরাসরি সম্প্রচার করবে ইউটিউব

২০২৯ সাল থেকে অস্কার পুরস্কার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে ইউটিউব। এ তথ্য জানিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের সম্প্রচার সহযোগী এবিসির অধ্যায়ের অবসান ঘটছে।

১৯৬১ সাল থেকে এবিসিতে অস্কার সম্প্রচার হয়ে আসছিল। মাঝখানে স্বল্প সময়ের জন্য ব্যতিক্রম ছিল। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত এবিসিতে অনুষ্ঠান চলবে। এরপর ২০২৯ সালে ১০১তম অস্কার অনুষ্ঠিত হবে শুধু ইউটিউবে। এই চুক্তি কার্যকর থাকবে ২০৩৩ সাল পর্যন্ত।

এই সিদ্ধান্তকে টেলিভিশন ইতিহাসে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ এবারই প্রথম বড় চারটি পুরস্কার অনুষ্ঠানের একটি পুরোপুরি স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। এর আগে নেটফ্লিক্স স্যাগ অ্যাওয়ার্ডসের সম্প্রচার স্বত্ব পেলেও অস্কার, এমি, গ্র্যামি বা টনির মতো অনুষ্ঠান টিভি ছাড়েনি।

ইউটিউবে অস্কার অনুষ্ঠানটি বিশ্বজুড়ে বিনা মূল্যে দেখা যাবে। দুই শতাধিক কোটি দর্শকের কাছে পৌঁছাবে অনুষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে ইউটিউব টিভির গ্রাহকরাও লাইভ সম্প্রচার দেখতে পারবেন।

দর্শকসংখ্যা কমে যাওয়াই এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ। ১৯৯৮ সালে অস্কার দেখেছিলেন প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ। সাম্প্রতিক বছরগুলোতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় দুই কোটিতে। নতুন প্রজন্মের দর্শকের কাছে পৌঁছাতে তাই নতুন পথ খুঁজছে অ্যাকাডেমি।

অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার ও সভাপতি লিনেট হাওয়েল টেলর এক যৌথ বিবৃতিতে বলেন, ইউটিউবের সঙ্গে এই বৈশ্বিক অংশীদারত্ব অস্কারের ভবিষ্যৎকে নতুন রূপ দেবে। এতে বিশ্বজুড়ে দর্শকের কাছে পৌঁছানো সহজ হবে।

ইউটিউবের প্রধান নির্বাহী নীল মোহন বলেন, অস্কার শুধু একটি পুরস্কার নয়। এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই আয়োজন বিশ্বজুড়ে পৌঁছে দিতে পারা ইউটিউবের জন্য গর্বের।

চুক্তির অংশ হিসেবে শুধু মূল অনুষ্ঠান নয়, আরও নানা আয়োজন দেখাবে ইউটিউব। থাকবে রেড কার্পেট কাভারেজ। থাকবে পর্দার পেছনের গল্প। ঘোষিত হবে মনোনয়ন তালিকা। থাকবে নির্মাতা ও অ্যাকাডেমি সদস্যদের সাক্ষাৎকার। গভর্নরস বল, চলচ্চিত্র শিক্ষা কার্যক্রম, পডকাস্ট সবই থাকবে এই প্ল্যাটফর্মে।

স্ট্রিমিং যুগে অস্কারের এই যাত্রা বিনোদন জগতের জন্য নতুন দিশা দেখাচ্ছে। টেলিভিশন থেকে ডিজিটাল পর্দায়, দর্শক বদলের এই গল্প এখন বৈশ্বিক।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026