বাবার সঙ্গে সর্বশেষ কী কথা হয়েছিল এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর

শেষ ফোনালাপে বাবাকে কিছু নিয়ে টেনশনে থাকার কথা জানিয়েছিলেন এনসিপি নেত্রী জান্নাতারা রুমী (৩২)। এ ছাড়া পাসপোর্ট করতে বাড়ি ফেরার কথাও ছিল তার। তবে বাড়ি ফিরছে তার নিথর দেহ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর পেয়েছেন বাবা জাকির হোসেন।

তিনি মেয়ের লাশ আনতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

ঢাকার জিগাতলায় একটি ছাত্রী হোস্টেল থেকে বৃহস্পতিবার ভোরে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ‘রাজনৈতিক হুমকি ও পারিবারিক জটিলতা’—এই দুটি বিষয় মাথায় রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

রুমীর বাবা গণমাধ্যমকে জানান, গত ১৩ ডিসেম্বর মেয়ের সঙ্গে তার শেষবার ফোনে কথা হয়েছিল। তখন মেয়েটি বাবাকে জানিয়েছিলেন, তিনি ‘টেনশনে’ আছেন। তবে ঠিক কী নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তা বিস্তারিত জানাননি।

জাকির হোসেন জানান, পাসপোর্ট করতে রুমীর বাড়ি আসার কথা ছিল।

রুমি তার বাবাকে বাসায় একটি ব্যাংক চেক রাখা আছে বলে জানান। তিনি সেই চেকটি বাবাকে খুঁজে রাখতে বলেছিলেন।

রুমী জাতীয় নাগরিক পার্টি, এনসিপির ধানমণ্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে নিশ্চিত করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি গণমাধ্যমে তিনি বলেন, ‘প্রায় দুই মাস ধরে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন রুমী। তিনি হত্যা ও ধর্ষণের হুমকিও পেয়ে আসছিলেন।

এসব কারণে গত কিছুদিন ধরে ট্রমাটাইজড ছিলেন। দলের কর্মসূচিতে এলেও বিমর্ষ থাকতেন রুমী।’

গত ১৪ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ চলাকালে ধানমণ্ডি ৩২ নম্বরে মধ্য বয়সী এক নারী মারধরের শিকার হন। সেই মারধরে জড়িত থাকার ঘটনায় আলোচনায় আসেন জান্নাতারা রুমী।

রুমীর বর্তমান ঠিকানা, পারিবারিক পরিচয়, গ্রামের ঠিকানা সবই ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে জানান এনসিপি নেতা আরিফুল ইসলাম আদীব।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, ‘রাজনৈতিক কারণে জান্নাতারা রুমী হুমকি ও হয়রানির শিকার হচ্ছিলেন বলে তার দলের পক্ষ থেকে যে অভিযোগ, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একই সাথে পারিবারিক ও ব্যক্তিজীবনেও তিনি কিছু জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কথা উল্লেখ করেন। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ইয়া আল আল্লাহ, হাদি ভাইকে আমাদের খুব দরকার।’

এক দিন আগের আরেক পোস্টে একটি ছবি যোগ করে তিনি লেখেন, ‘একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না..কারণ আমি ভোরে উঠি না.!’


আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত Feb 02, 2026
img
২ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 02, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 02, 2026
img
ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল Feb 02, 2026
যুদ্ধে নেমেছি,আপনাদের পাশে চাই-অধ্যক্ষ আলমগীর হোসেন Feb 02, 2026
img
নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন Feb 02, 2026
কিছু লোক সবসময়ই নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল Feb 02, 2026
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026